রিফান্ড পলিসি (Refund Policy)

TestCrac Juniors-এ যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের প্ল্যাটফর্মে যেকোনো কোর্স বা ইভেন্টে (যেমন: PyChamps) রেজিস্ট্রেশন করার পূর্বে অনুগ্রহ করে আমাদের রিফান্ড পলিসিটি ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ করা হলো।

Last updated

১. সাধারণ রিফান্ড নীতিমালা

নো রিফান্ড পলিসি: TestCrac Juniors-এর কোনো কোর্সে বা ইভেন্টে একবার রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর সাধারণ অবস্থায় কোনো ধরনের রিফান্ড প্রদান করা হয় না।

রেজিস্ট্রেশনের পর ক্লাস শুরু হওয়ার আগে বা পরে, শিক্ষার্থী যদি ব্যক্তিগত কোনো কারণে ক্লাস বা কন্টেস্টে অংশ নিতে না পারে, সেক্ষেত্রেও কোনো প্রকার ফি ফেরতযোগ্য নয়।

২. বিশেষ রিফান্ড সুবিধা (শুধুমাত্র PyChamps ইভেন্টের জন্য) সাধারণ নিয়মে রিফান্ড না থাকলেও, শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে PyChamps ইভেন্টের জন্য আমাদের একটি বিশেষ রিফান্ড ব্যবস

PyChamps-এর (উভয় ক্যাটাগরিতে) চূড়ান্ত ফলাফলে যারা ৪র্থ থেকে ১০ম স্থান অধিকার করবে, শুধুমাত্র তাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফি রিফান্ড করে দেওয়া হবে।

এই রিফান্ডের জন্য বিজয়ী শিক্ষার্থীদের আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। ফলাফল প্রকাশের পর আমাদের টিম বিজয়ীদের সাথে যোগাযোগ করে এই রিফান্ড প্রসেস সম্পন্ন করবে।

৩. কারিগরি সমস্যা বা পেমেন্ট ফেইল

যদি পেমেন্ট করার সময় টেকনিক্যাল ত্রুটির কারণে আপনার ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, কিন্তু রেজিস্ট্রেশন সফল না হয়, তবে আমাদের পেমেন্ট গেটওয়ের (EPS) নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সেই টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত যাবে।

এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে প্রমাণসহ আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

যোগাযোগ

পেমেন্ট বা রিফান্ড পলিসি সম্পর্কে কোনো প্রশ্ন বা বিভ্রান্তি থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:

ইমেইল: juniors@testcrac.com

ফোন ও হোয়াটসঅ্যাপ: +8801340650795