শর্তাবলী (Terms and Conditions)

TestCrac Juniors-এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার এবং আমাদের কোর্স বা ইভেন্টে অংশগ্রহণের পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন। আমাদের সেবা ব্যবহার করার অর্থ হলো আপনি এই শর্তাবলীর সাথে সম্পূর্ণরূপে সম্মত আছেন।

Last updated

১. অ্যাকাউন্ট ও ব্যবহারকারীর শর্ত

আমাদের প্ল্যাটফর্মের কোর্স বা ইভেন্টে (যেমন: PyChamps) অংশ নেওয়ার জন্য সঠিক তথ্য প্রদান করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

যেহেতু আমাদের প্ল্যাটফর্মটি প্রাইমারি, হাইস্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য, তাই অ্যাকাউন্ট তৈরি ও পরিচালনার ক্ষেত্রে অভিভাবকদের সম্মতি এবং তত্ত্বাবধান থাকা বাঞ্ছনীয়।

কোনো শিক্ষার্থী ডুপ্লিকেট অ্যাকাউন্ট (একাধিক অ্যাকাউন্ট) তৈরি করার চেষ্টা করলে তা সরাসরি নিয়মের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ওই শিক্ষার্থীর অ্যাকাউন্ট বাতিল করা হবে।

২. কপিরাইট ও কন্টেন্ট সুরক্ষা

TestCrac Juniors ওয়েবসাইটের সকল লাইভ ও রেকর্ডেড ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, সিলেবাস, ডিজাইন এবং ওয়েবসাইটের কন্টেন্টের সম্পূর্ণ স্বত্ব (Copyright) TestCrac-এর।

কোনো রেকর্ডেড ক্লাস, ম্যাটেরিয়াল বা ওয়েবসাইটের কন্টেন্ট পাইরেসি করা, অননুমোদিতভাবে ডাউনলোড করে অন্য কোথাও শেয়ার করা বা অন্য কোনো মাধ্যমে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি।

কেউ কন্টেন্ট পাইরেসি বা এই ধরনের বেআইনি কাজের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩. আচরণবিধি এবং অ্যাকাউন্ট বাতিলকরণ (Account Termination)

প্ল্যাটফর্মের যেকোনো ইভেন্টে বা ক্লাসে শিক্ষার্থীদের যথাযথ আচরণবিধি মেনে চলতে হবে।

কন্টেস্টে যেকোনো প্রকার অসদুপায় বা চিটিং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একবার চিটিং করে শাস্তি পাওয়ার পর কোনো শিক্ষার্থী যদি পুনরায় চিটিং করার চেষ্টা করে, তবে তার অ্যাকাউন্ট চিরতরে বাতিল করা হবে।

এর বাইরেও প্ল্যাটফর্মের অন্য কোনো রুলস ব্রেক করলে বা নিয়ম ভঙ্গ করলে TestCrac Juniors অ্যাকাউন্ট সাসপেন্ড বা টার্মিনেট করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

৪. কারিগরি ত্রুটি ও দায়বদ্ধতা

লাইভ ক্লাস, কন্টেস্ট বা ওয়েবসাইটের যেকোনো কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত টেকনিক্যাল সমস্যা বা সাময়িক ডাউনটাইম দেখা দিলে তার দায়ভার TestCrac Juniors কর্তৃপক্ষ গ্রহণ করবে।

এ ধরনের পরিস্থিতি তৈরি হলে শিক্ষার্থীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যত দ্রুত সম্ভব কারিগরি সমস্যা সমাধান করার ব্যবস্থা নেব এবং ক্লাস বা কন্টেস্টের ক্ষেত্রে উপযুক্ত বিকল্প ব্যবস্থা গ্রহণ করব।

৫. শর্তাবলীর পরিবর্তন

TestCrac Juniors যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করার অধিকার রাখে। শর্তাবলীতে কোনো পরিবর্তন আনা হলে তা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হবে।

যোগাযোগ

আমাদের শর্তাবলী বা সেবা সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে নিচের মাধ্যমে যোগাযোগ করতে পারেন:

ইমেইল: juniors@testcrac.com

ফোন ও হোয়াটসঅ্যাপ: +8801340650795